এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই সফর, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মৃত সাত মাস বয়সী নুসিবা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হুসেন মিয়ার মেয়ে। সে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

আর শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে মারা যাওয়া দুই বছর দুই মাস বয়সী রাফসা সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা উযাছের আহমদের মেয়ে।

হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৫১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৫৪৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সবমিলিয়ে মারা গেছেন ১০৫ জন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২১ জুলাই ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে