এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সফর, ১৪৪৮ হিজরি

……………………………

বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক ::: বাহরাইন ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (২১ জুলাই) রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর দুই দেশেই সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, তারা শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। এ সময় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে উল্লেখ করে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়।

কুয়েতে হামলার প্রায় একই সময়ে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেয়।

 

এর আগে সোমবার ইরান কুয়েতের পানি ও বিদ্যুৎ স্থাপনায় হামলা চালায়। তবে মঙ্গলবারের হামলায় কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২১ জুলাই ২০২৬

বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা

বিস্তারিত কমেন্টে