এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই সফর, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা

Daily Jugabheri
প্রকাশিত time ago 14 hours
সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা

যুগভেরী ডেস্ক ::: লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালানোর কারণে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসক কার্যালয় থেকে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে হাসপাতালটি সিলগালা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, হাসপাতালটির পরিচালনার কোন সরকারি অনুমোদন নেই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন জানান, ​অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাই এটি সিলগালা করা হয়। পরবর্তী নির্দেশ বা নোটিশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং এই সময়ে হাসপাতালের কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না।

জানা গেছে, এরআগে রবিবার অভিযান চালিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের লাইসেন্স দেখাতে পারেন নি। তখন তাদেরকে ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। কথা ছিল সোমবারের মধ্যে তারা তাদের লাইসেন্স জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার দপ্তরে জমা দিবেন। কিন্তু তারা তা দেখাতে ব্যর্থ হন।

এরপর হাসপাতালটি সিলগালা করে গেইটে নোটিশ টানিয়ে দেয় ভ্রাম্যমান আদালত।

এর আগেও এই হাসপাতালটির বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুসহ নানা অভিযোগ ওঠে। গত জানুয়ারিতে জেলা প্রশাসন অভিযান চালিয়ে এই হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২০ জুলাই ২০২৬

সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা

বিস্তারিত কমেন্টে