এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে বাশিস মহানগরের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
যুগভেরী ডেস্ক ::: শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, একটি শিক্ষিত, আদর্শ ও সুশৃঙ্খল জাতি গঠনে শিক্ষকরাই মূল কারিগর হিসেবে কাজ করেন। শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যেবোধে বলীয়ান করে গড়ে তোলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন এবং শিক্ষকদের সামাজিক ও বস্তুগত মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির এই যুগে আমাদের শিক্ষক সমাজকে আরও দক্ষ ও আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে অভ্যস্ত হতে হবে। গুণগত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক সমিতি ও সরকারের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে। ত্রিবার্ষিক সম্মেলনে তিনি উপস্থিত শিক্ষকবৃন্দ এবং নতুন নেতৃত্বকে অগ্রিম শুভেচ্ছা জানান।
শনিবার (২৫ জুলাই) দুপুরে নগরীর দি এইডেড হাই স্কুলের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোহাম্মদ জিয়াউর রহমান ও মো. মজির উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বাশিস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রেজাউল করিম লিটন, অর্থ সচিব আব্দুল আউয়াল মোল্লা, বাশিস কেন্দ্রীয় কমিটির সদস্য এ এইচ এম ইসরাইল আহমদ ও শরিফুল আলম, বাশিস সিলেট জেলা শাখার সভাপতি আহমদ আলী ও সদস্য সচিব অধ্যক্ষ গোলাম রব্বানী, আল-আমিন জামেয়া ইসলামিয়া স্কুলের এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন, বাশিস এর সাবেক অতিরিক্ত সচিব আজমত আলী।
সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাশিস সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও বাশিস জেলা শাখার সাবেক সচিব শমসের আলী, প্রধান শিক্ষক রিপন সূত্রধর, রসময় হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুজ জাহির, দি এইডেড হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শমসের আলী, আল আজম স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো: আব্দুল আহাদ, পাড়ার গাঁও আইডিয়াল স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, হাজী মোহাম্মদ শফিক হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, পাওয়ার ডেভেলপমেন্ট হাইস্কুলের প্রধান শিক্ষক মো: ফিরোজ আহমদ, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, মীরাবাজার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক পিয়ারা বেগম, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান, প্রধান শিক্ষক আব্দুল হাকিম, আব্দুল গফুর ইসলামী আদর্শ স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আতিকুর রহমান, দি এইডেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়সল আহমদ, শাহজালাল ইসলামিয়া স্কুল এণ্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খালেদা বেগম, নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান চৌধুরী, আম্বরখানা গার্লস স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো: আবুল কালাম, ব্লু-বার্ড স্কুল এণ্ড কলেজের সিনিয়র শিক্ষক মো: কবির আহমদ, নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নেছার আহমদ, পাওয়ার ডেভেলপমেন্ট হাইস্কুলের সিনিয়র শিক্ষক ইউসুফ মিয়া প্রমূখ।
সম্মেলনে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জামাল উদ্দীনকে সভাপতি ও দি এইডেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো: মজির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর শাখার কমিটি গঠন করা হয়।
সম্মেলনে বাশিস সিলেট মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষকদের নানা যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
25 July 2026

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

বিস্তারিত কমেন্টে