
২৭নং ওয়ার্ডে সংবর্ধনা প্রদান
সিলেট সিটি কর্পোরেশনের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাঁকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সিলেটের ২৭নং ওয়ার্ডের গোটাটিকর এলাকাবাসীর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার রাজনীতি ও পথচলার প্রধান শক্তি।” তিনি সিলেটের সর্বাঙ্গীন উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতকরণে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী তুরণ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মনজুর আহমদ চৌধুরী ও লিমন আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরিজ আহমদ।
সভায় এলাকাবাসীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক চুনু চৌধুরী, ক্যাশিয়ার জাবু আহমদ, মহানগর বিএনপির উপদেষ্টা লুৎফুর রহমান, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, কাউন্সিলর পদপ্রার্থী বাবর আহমদ, শ্রমিক নেতা ইউনুস আহমদ, আব্দুল মুকিত ভুলু, মইন উদ্দিন, মুজিবুর রহমান মুকুল, মুজিব আহমদ, নুরউদ্দিন কন্টাই, ছদরুল মিয়া, সেলিম আহমদ, মাসুক মিয়া, আব্দুল কাদির, সোহেল আহমদ, জয়নাল আহমদ, শঙ্কু আচার্য, কালিদাস আচার্য, বাচ্চু আচার্য, আব্দুল হাসিব, উজ্জল রঞ্জন চন্দ, শাহরিয়ার মুর্শেদ খান শাকিল, খছরুজাম্মান খছরু, রাসেল চৌধুরী, জাবেদ আহমদ, কবির আহমদ, গুলজার আহমদ, শাহিন আহমদ, জুয়েল আহমদ, ছায়েম আহমদ, ফখরুল ইসলাম, রফিকুজাম্মান রফিক, শফি আহমদ, সৌরভ আহমদ, আফজল খান, আবেদ আহমদ, ওবায়দুর রহমান মাহিন, জুবের আহমদ, নাহিদ চৌধুরী, নাদির আহমদ, সাজু আহমদ, ফয়েজ আহমদ, জাকির আহমদ, শাকিল আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।-বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন