এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব ময়নুল ইসলাম ইমনের শুভ বিবাহ সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত 24 July, Friday, 2026
তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব ময়নুল ইসলাম ইমনের শুভ বিবাহ সম্পন্ন

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, ঐতিহ্যবাহী কদমতলীর বাসিন্দা তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মো. ময়নুল ইসলাম ইমন’র শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট নগরির সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি কনভেনশন সেন্টারে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ মালেক, সিলেট মহানগর বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ এম এ হক, সিলেট মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান জুবেদসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
24 July 2026

তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব ময়নুল ইসলাম ইমনের শুভ বিবাহ সম্পন্ন

বিস্তারিত কমেন্টে