এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, জুলাইয়ের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ জরুরী। এ আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো, নতুন প্রজন্ম শুধু রাজনৈতিকভাবে সচেতন নয়, তারা রাজনৈতিকভাবে সক্ষম এবং তারা আর ভয় পায় না। নতুন প্রজন্ম ভয়কে জয় করার ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম। রাষ্ট্র যতই শক্তিশালী হোক, ইতিহাস ও হ্যাশট্যাগের শক্তি একসঙ্গে থাকলে প্রতিরোধ করা যায় না। কারণ ভয়হীন নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশ।

তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেটের ছাত্র সংসদ আয়োজিত তামাদ্দুনিক সভায় ‘৩৬ জুলাই : আমার ভাবনা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পৃথক দু‘টি আয়োজনে সভাপতিত্ব করেন তামাদ্দুনিক কমিটির আহবায়ক খোরশেদ আলম মহসিন ও উন্নয়ন কমিটির আহবায়ক সিদ্দিকুর রহমান।

ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিক্ষক মাওলানা হানীফ হোসাইন, মাওলানা আবদাল হোসাইন, আলাউদ্দিন, হাফিজ মেহেদী হাসান, হাফিজ ইমরান আহমদ, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আমীর হোসাইন, তানভীর আহমদ, হাফিজ সাইদুজ্জামান, ছাত্র সংসদের জিএস আব্দুর রাজ্জাক সৈয়দ ও অর্থ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে তামাদ্দুনিক সভা সমাবেশ নিয়মিত হওয়া দরকার। তাদেরকে ভবিষ্যতে কর্ণধার হিসেবে গড়ে তুলতে হবে। স্কিল ডেভেলপমেন্ট নিশ্চিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষার্থীদের হৃদয়ে দেশপ্রেম জাগিয়ে রাখতে হবে। মানবতার কল্যাণে নিবেদিত হতে উদ্বুদ্ধ করতে হবে। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে মোটিভেশান অব্যাহত রাখতে হবে। পরিশীলিত জীবন যাপনে অভ্যস্ত করতে হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২৪ জুলাই ২০২৬

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা

বিস্তারিত কমেন্টে