এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

পর্যটন ভিসা ফিরে আসতেই ভারতীয় হাইকমিশনের নতুন নির্দেশনা

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
পর্যটন ভিসা ফিরে আসতেই ভারতীয় হাইকমিশনের নতুন নির্দেশনা

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৮ জুন সেবা চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে।

এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (০৩ জুলাই) দুপুরে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

বার্তায় আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৩ জুলাই ২০২৬

পর্যটন ভিসা ফিরে আসতেই ভারতীয় হাইকমিশনের নতুন নির্দেশনা

বিস্তারিত কমেন্টে