এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

বাসের চাকা ফেটে সড়ক বিভাজকে ধাক্কা, নিহত ৩

Daily Jugabheri
প্রকাশিত ০৩ এপ্রিল, শুক্রবার, ২০২৬
বাসের চাকা ফেটে সড়ক বিভাজকে ধাক্কা, নিহত ৩

যুগভেরী ডেস্ক ::: সিরাজগঞ্জের মহাসড়কের নলকা এলাকায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ও সেতুর সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক বিভাজক ও সেতুর মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এঘটনায় অন্তত আরও ১০জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন