এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছয়েফ খান গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত 15 December, Monday, 2025
২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছয়েফ খান গ্রেফতার

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকা থেকে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছয়েফ খানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মোগলাবাজার থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারের পর সোমবার দুপুরে ছয়েফ খানকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা রয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতেই ছয়েফ খানকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
15 December 2025

২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছয়েফ খান গ্রেফতার

বিস্তারিত কমেন্টে