এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

শায়েস্তাগঞ্জ ট্রেনের নিচে পড়ে দু’পা বিচ্ছিন্ন

Daily Jugabheri
প্রকাশিত ১৫ মে, বুধবার, ২০২৪

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মানিক মিয়া (৪০) নামে এক ব্যক্তির দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
মঙ্গলবার সকালে শায়েস্তাগঞ্জ পৌরশহরের পুরান থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মানিক মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার গৌরাঙ্গের চক গ্রামের মান্নান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যয়, সকালে মানিক মিয়া নামে ওই ব্যক্তি রেললাইনের উপর দিয়ে হাটাহাটি করছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন তার উপর দিয়ে চলে যায়। আর এতে করে সে প্রাণে বাঁচলেও তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগীতায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। শায়েস্তাঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন