এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

নির্বাচন হবে স্বাধীন ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা

Daily Jugabheri
প্রকাশিত 05 November, Wednesday, 2025
নির্বাচন হবে স্বাধীন ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা

যুগভেরী ডেস্ক ::: ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন স্বাধীন ও উৎসবমুখর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সেচ ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের হুমকি নেই।

তিনি আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু করতে পারবে না। এছাড়া যেসব দল অংশ নিবে তাদেরও দায়িত্ব রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এক সঙ্গে কাজ করলে কোনও সমস্যা হবে না।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিবার্চনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িত হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুষ্কৃতিকারীরা অনেক কথা বলবে, অনেক গুজব রটাবে, তারা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে সে জন্য সব ধরনের ব্যবস্থা আমরা নেব।

পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব ছড়ায় অভিযোগ করে উপদেষ্টা বলেন, সত্যি ঘটনাটা আপনারা তুলে ধরে যদি বলেন তারা মিথ্যা বলতেছে তবে এটি সবচেয়ে বেশি কার্যকর হয়, যেটা আপনারা (সাংবাদিকরা) করতেছেন এবং ভবিষ্যতেও করবেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।

মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে সবার সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, সমাজে এগুলোর বিস্তার বেড়ে গেছে। এগুলো নিয়ন্ত্রণে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
05 November 2025

নির্বাচন হবে স্বাধীন ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিস্তারিত কমেন্টে