এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৫

Daily Jugabheri
প্রকাশিত 05 November, Wednesday, 2025
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৫

যুগভেরী ডেস্ক ::: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
05 November 2025

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৫

বিস্তারিত কমেন্টে