এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

শ্রীমঙ্গলে হিন্দু সংখ্যালঘুদের বাড়ি ঘরে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা : অল্পের জন্য রক্ষা পেল পাঁচ পরিবার, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

Daily Jugabheri
প্রকাশিত ১৪ আগস্ট, বুধবার, ২০২৪
শ্রীমঙ্গলে হিন্দু সংখ্যালঘুদের বাড়ি ঘরে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা : অল্পের জন্য রক্ষা পেল পাঁচ পরিবার, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

সংবাদদাতা, শ্রীমঙ্গল :
শ্রীমঙ্গল উপজেলার ১ নং মির্জাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে দুর্বৃত্তদের আগুন লাগানোর ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলো কয়েকটি পরিবার।

ঘটনা সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে গ্রামের বাসিন্দা উদ্দিপন ধরের রান্নার জ্বালানি কাঠ ও পানচাষের জন্য রাখা ছনের ঘরে একদল দুর্বৃত্ত হঠাৎ আগুন ধরিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এর আগেই অর্ধেক জ্বালানি কাঠ ও ছন পুড়ে যায়। বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও আশপাশের পরিবারগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উদ্দিপন ধরের পাশের ঘরের বাসিন্দা সমীরন ধর বলেন, “আগুন লাগার সময় যদি মানুষজন দ্রুত এগিয়ে না আসতো, তাহলে আমাদের অন্তত পাঁচটি পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে যেতাম। আগামীতে আরও বড় বিপদের আশঙ্কা রয়েছে।”

গ্রামবাসী মনে করছেন, স্থানীয় চেয়ারম্যান মিছলু আহমেদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জের এবং সাম্প্রতিক হাসিনা সরকারের পতনের কারণেই এই আগুন লাগানোর ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা মনে করছেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটিয়েছে। গ্রামবাসী ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন