এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

বড়লেখা সীমান্তে বাংলাদেশি নাগরিকসহ ১৮ রোহিঙ্গা আটক

Daily Jugabheri
প্রকাশিত ০৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৫
বড়লেখা সীমান্তে বাংলাদেশি নাগরিকসহ ১৮ রোহিঙ্গা আটক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একজন বাংলাদেশি নাগরিক ও নারী-শিশুসহ ১৭ জন রোহিঙ্গাকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।

মঙ্গলবার সকালে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে শাহবাজপুর চা বাগান এলাকা থেকে তাদের আটক করে বিজিবি নিউ পাল্লাথল বিওপির টহলদল।

গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাকি ১৭ জন রোহিঙ্গার মধ্যে চারজন পুরুষ, পাঁচজন নারী ও আটজন শিশু। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক চৌধুরী জানান, ভারত থেকে বিএসএফ কর্তৃক ঠেলে দেওয়া এসব মানুষকে আমাদের টহলদল সীমান্তের ভেতর থেকে আটক করেছে। পরিচয় শনাক্তের পর মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

বড়লেখা সীমান্তে বাংলাদেশি নাগরিকসহ ১৮ রোহিঙ্গা আটক

০৪ সেপ্টেম্বর ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »