এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

যুগভেরী ডেস্ক ::: সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাত ৯টা ২৯ মিনিট (২৮ মিনিট ৫৪ সেকেন্ডে) নাগাদ এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকায়।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার মিরপুর থেকে ৭ কিলোমিটারের মধ্যে বলে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার জানিয়েছেন।

এর আগে গত ১৮ জুন সবশেষ দেশে ভূমিকম্প অনুভূত হয়ে। ওইদিন ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »