এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

গোয়াইনঘাটে পুলিশের ফোর্স মবিলাইজেশন ড্রিল ও সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
গোয়াইনঘাটে পুলিশের ফোর্স মবিলাইজেশন ড্রিল ও সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

সংবাদদাতা-গোয়াইনঘাট ::: সিলেট বিভাগের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের দিকনির্দেশনায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স মবিলাইজেশন ড্রিল, চেকপোস্ট কার্যক্রম এবং সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

সোমবার (২২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আল নোমান এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। অভিযানে থানার পুলিশ সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালান।

অভিযান চলাকালে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান, চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, বাড়ি-বাড়ি তল্লাশি, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে বিশেষ নজরদারিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ফোর্স মবিলাইজেশন ড্রিল ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। সিলেট বিভাগের ডিআইজির নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, পুলিশের এ ধরনের সমন্বিত অভিযান অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি করবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

গোয়াইনঘাটে পুলিশের ফোর্স মবিলাইজেশন ড্রিল ও সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

২২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »