এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজ কল্যাণ সমিতিকে টিভি উপহার দিলেন- সৈয়দ সারোয়ার রেজা

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজ কল্যাণ সমিতিকে টিভি উপহার দিলেন- সৈয়দ সারোয়ার রেজা

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগরীর বিমানবন্দর থানার সিসিকের ৪নং ওয়ার্ডের অন্তর্গত আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ এবং বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের সুবিধার্থে একটি আধুনিক টেলিভিশন উপহার প্রদান করেছেন সিলেট বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এবং আগামী সিসিক নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা।

গতকাল সন্ধ্যায় সরকারি কলোনি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদের হাতে আনুষ্ঠানিকভাবে টেলিভিশনটি তুলে দেওয়া হয়। এ সময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সৈয়দ সারোয়ার রেজা বলেন, এলাকার নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের পাশাপাশি বিশ্বকাপ ফুটবলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলা ও সামাজিক অনুষ্ঠান উপভোগের জন্য এই টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা সমাজের কল্যাণে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় সৈয়দ সারোয়ার রেজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৈয়দ সারোয়ার রেজা আরো বলেন, “আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টারের বাসিন্দাদের নিরাপত্তা ও বিনোদনের কথা বিবেচনা করেই এই ক্ষুদ্র প্রয়াস। এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আমি সবসময় পাশে থাকতে চাই।”
এ সময় স্টাফ কোয়ার্টার সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ কোয়াটারের বাসিন্দাদের পক্ষ থেকে উপহারস্বরূপ টেলিভিশন প্রদান করায় সৈয়দ সারোয়ার রেজাকে ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজ কল্যাণ সমিতিকে টিভি উপহার দিলেন- সৈয়দ সারোয়ার রেজা

২২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »