এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ভিন্ন দেশ থেকে এবার ইসরায়েলে মিসাইল হামলা

Daily Jugabheri
প্রকাশিত 23 June, Monday, 2025
ভিন্ন দেশ থেকে এবার ইসরায়েলে মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক ::: ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই এবার পার্শ্ববর্তী আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। সোমবার (২৩ জুন) ভোরে এ হামলা চালানো হয়।

ইরানের আধা সরকারি বার্তাসংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনের বরাতে সোমবার (২৩ জুন) সকালে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল জাজিরা জানায়,ইয়েমেন থেকে কয়েক ঘণ্টা আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এ সময় দেশটির আকাশে সাইরেন বেজেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিজের অধীনে ২১তম হামলা এখনো চালানো হয়নি।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি।

১৩ জুন রাতে ইরানে হামলা চালানোর পর ইসরায়েলেও পাল্টা হামলা চালায় দেশটি, যা এখন পর্যন্ত চলছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 June 2025

ভিন্ন দেশ থেকে এবার ইসরায়েলে মিসাইল হামলা

বিস্তারিত কমেন্টে