এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

আমবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫

Daily Jugabheri
প্রকাশিত ১৪ জুন, শনিবার, ২০২৫
আমবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫

যুগভেরী ডেস্ক ::: দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার ভোর ৪টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওসি নাজমুল হক বলেন, গোবিন্দগঞ্জ মহাসড়কের ওপর আমবোঝাই একটি ট্রাক বিকল হয়েছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নিলে আরও দুজন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন