এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

চট্টগ্রামের সেই এলাকায় আবারও দুর্ঘটনা, নিহত ১০

Daily Jugabheri
প্রকাশিত 02 April, Wednesday, 2025
চট্টগ্রামের সেই এলাকায় আবারও দুর্ঘটনা, নিহত ১০

যুগভেরী ডেস্ক ::: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছে ১০ জন। আহত হয়েছে আরও তিন যাত্রী। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। মাইক্রোবাস দুটি কক্সবাজারমুখী ছিল। বাসটি ছিল চট্টগ্রামমুখী। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে মাইক্রোবাসের পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস সামনেরটিকে ধাক্কা দেয়। হতাহতদের বেশিরভাগই প্রথম মাইক্রোবাসে ছিলেন। ওই গাড়ির চালকও নিহত হয়েছেন।

এর আগে ঈদের দিন অর্থাৎ ৩১ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থলের কাছেই বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
02 April 2025

চট্টগ্রামের সেই এলাকায় আবারও দুর্ঘটনা, নিহত ১০

বিস্তারিত কমেন্টে