এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

Daily Jugabheri
প্রকাশিত 03 March, Monday, 2025
রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

যুগভেরী ডেস্ক ::: রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই পুরুষ বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুরে ভাটারার শাহজাদপুরে ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণের পর ভবনটিতে তল্লাশি চালিয়ে ৬ তলা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের সবাই পুরুষ। এদের মধ্যে একজনকে বাথরুম থেকে আর তিনজনকে সিঁড়ি থেকে উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি তালহা বিন জসিম।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 March 2025

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

বিস্তারিত কমেন্টে