এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করতে স্টারলিংক বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব

Daily Jugabheri
প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫
ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করতে স্টারলিংক বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব

ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করতে স্টারলিংক বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব

যুগভেরী ডেস্ক ::: ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ কথা বলেন তিনি।

শফিকুল আলম তার পোস্টে লেখেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ১৬ বছরের শাসনকালে অনেকবার ইন্টারনেট বন্ধ করেছে। বিক্ষোভ দমন করতে বা বিরোধী কোনো বড় আন্দোলন দমন করার ক্ষেত্রে স্বৈরশাসকদের প্রিয় একটি হাতিয়ার হচ্ছে ইন্টারনেট শাটডাউন। কিন্তু এই প্রক্রিয়ায় লাখো ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কেউ কেউ তাদের চুক্তি এবং চাকরি চিরতরে হারান।

প্রেস সচিব আরও লেখেন, বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমনের অর্থ হলো, ভবিষ্যতে কোনো সরকারই ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না। ইন্টারনেট বন্ধ করার নতুন কোনো চেষ্টায় নিদেনপক্ষে বিপিও প্রতিষ্ঠান, কল সেন্টার ও ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হবেন না।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন