এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ

যুগভেরী ডেস্ক ::: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সার্কিট হাউসে মন্ত্রীর সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় নবগঠিত কমিটির নেতারা মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী মহোদয় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দল আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও সহযোগিতা কামনা করেন। সাক্ষাতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক লে. মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন ভূঁইয়া মিন্টু, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাব, ১ম যুগ্ম সম্পাদক রায়হাদ বকস, সাংগঠনিক সম্পাদক মো: ওয়াহিদুল ইসলাম বাবুসহ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
09 October 2026

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ

বিস্তারিত কমেন্টে