এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

Daily Jugabheri
প্রকাশিত time ago 8 hours
ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

যুগভেরী ডেস্ক ::: দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে দাঁড়িয়েছে তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ।

২০২৫ সালে ফটো সাংবাদিক মামুন হাসানের হৃদযন্ত্রে জটিল বাইপাস অপারেশন সম্পন্ন হয়। তাঁর চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন ও পরবর্তী পুনর্বাসনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সিলেট অঞ্চলের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ। গ্রুপের পক্ষে ইলিয়াছ উদ্দিন লিপু এই গুণী আলোকচিত্রীর হাতে চিকিৎসার চেক হস্তান্তর করেন।

গ্রুপের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ দেশের অসংগতি ও সম্ভাবনার কথা তুলে ধরে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অবস্থায় একজন জ্যেষ্ঠ সাংবাদিকদের চিকিৎসার কঠিন সময়ে পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্বের অংশ।

উল্লেখ্য, শুধু তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপই নয়, মামুন হাসানের এই ব্যয়বহুল অপারেশনের সময় মন্ত্রী, এমপি, সিলেটের সর্বস্তরের সহকর্মী সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, রাজনীতিবীদ ও সুহৃদ ব্যক্তিগণ নানাভাবে এবং আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সহযোগিতা প্রাপ্তির পর ফটো সাংবাদিক মামুন হাসান ও তাঁর পরিবার তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপসহ বিপদের দিনে পাশে থাকা সিলেট ও দেশের সকল শুভানুধ্যায়ী ও সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
08 October 2026

ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

বিস্তারিত কমেন্টে