এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

যুগভেরী ডেস্ক ::: সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সিলেট নগরীতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর ইলেকট্রিক সাপ্লাই থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা ছাত্রদল সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজীবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম স্বপম, পাঠাগার বিষয়ক সম্পাদক আহসান শরিফ, সাবেক সহ ক্রীড়া সম্পাদক মুশফাক আহমদ, ৫নং ওয়াড ছাত্রদল আহবায়ক নুরান আহমদ রুপায়েল, সদস্য সচিব আব্দুস সামাদ, সিলেট মহানগর ছাত্রদল ধর্ম বিষয়ক সম্পাদক রাহাত আব্বাসী, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য সুয়েব আহমদ সিমন, আব্দুল রাশেদ, লিটন আহমদ, বিপুল, ৫নং ওয়াড ছাত্রদল যুগ্ম সম্পাদক জুলহাস আহমদ, ১৭নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ফামিনুর রাহমান রাহী, লিটন সিং, সাদ্দাম হোসেন, সানজু রাহমান, রনি আহমদ, তামিম আহমদ, আশরাফ, সুমন আহমদ, তায়েফ আহমদ, দেলোয়ার হোসেন, মুক্তার আহমদ, সাব্বির আহমদ, এরশাদ, রুমান, সাদ্দিক, সাজ্জাদ হোসেন, শামিম আহমদ, শরিফ, মজিদ রতন আহমদ, আরজান, তোফায়েল, আবিদ, সাগর, সাইদুল ইসলাম, নাবিল, আজিম আহমদ, শামিম আহমদ, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রাহমান মারজান, মারুফ, নাশরাত আহমদ, মাহদি, আব্দুল আহাদ, জিহান, সিয়াম, নওশাদ, সামাদ, সাগর, সাব্বির সহ প্রায় বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, কোনো চক্রান্ত বা অপচেষ্টা চালিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না। অশুভ শক্তির যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রদল রাজপথে সতর্ক রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করলে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে এর জবাব দিবে। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
09 October 2026

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিস্তারিত কমেন্টে