এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বৃহত্তর মদিনা মার্কেট ইউনিট এর যুবদল, ছাত্রদল ও স্বেছাসেবক দলের উদ্যোগে নগরীর ৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ও মহানগর যুবদল সাবেক সহ-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের নেতৃত্বে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (৩ অক্টোবর) রাতে মদিনা মার্কেট এলাকায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি মদিনা মাকের্ট প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মদিনা মার্কেটস্থ কালিবাড়ী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ও মহানগর যুবদল সাবেক সহ-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপু ও মহানগর ছাত্রদল নেতা হানিফ আহমদের যৌথ পরিচালনায়,

এসময় বক্তারা বক্তব্য বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিছিল ও সমাবেশে যুবদল, ছাত্রদল ও স্বেছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
04 October 2026

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল

বিস্তারিত কমেন্টে