এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন

Daily Jugabheri
প্রকাশিত time ago 7 hours
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন

‎​যুগভেরী ডেস্ক ::: সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
‎​কয়সর আহমদ দেশে অবস্থানকালে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে সিলেটের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ওসমানীনগর উপজেলার পাশাপাশি সিলেট শহরেও একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে তাঁর সুপরিচিতি রয়েছে।
‎​প্রবাসে পাড়ি জমানোর পর থেকেও তিনি সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমানের সাথে নিয়মিত যোগাযোগ রেখে সিলেটের দাবিদাওয়ার বিষয়ে খোঁজখবর রেখেছেন। তাঁর এই সমাজকর্মে আত্মনিয়োগ ও অবদানকে মূল্যায়ন করেই যুক্তরাজ্য শাখায় তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করেন অভিনন্দনদাতারা।
‎​যৌথ এক বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই পদপ্রাপ্তির মাধ্যমে কয়সর আহমদ সিলেটের দাবিদাওয়া আদায়ে নিজেকে আরও বেশি সক্রিয় রাখবেন। প্রবাসে থেকেও তিনি নিয়মিত সিলেটের বিভিন্ন উন্নয়ন ও অধিকার আদায়ের খোঁজখবর নেন এবং তাঁর কাজের অনুপ্রেরণায় অন্যরাও অনুপ্রাণিত হন। তাঁরা আশা করেন, গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখা সবসময় তাঁর সঠিক মূল্যায়ন করবে।
‎​অভিনন্দনদাতাগণ:
‎বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজকর্মী, মানবাধিকার নেতা ও সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা শফিকুর রহমান; সিলেট সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক; আল হেরা সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এস এম আব্দুল গফুর মান্না; সিলেট জেলা হিউম্যান হলার সমিতির সাধারণ সম্পাদক ও গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা ইনসান আলী; বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান আতাই ও সাধারণ সম্পাদক জামাল আহমদ তালুকদার; সিলেট টুকেরবাজার শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গণদাবি পরিষদ নেতা ওসমান গণি; বিশিষ্ট রাজনীতিবিদ ও গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা এম উস্তার আলী; সাংবাদিক মো. ফুল মিয়া; রফিকুজ্জামান খান এবং দপ্তর সম্পাদক সেলিম আহমদ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 October 2026

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন

বিস্তারিত কমেন্টে