এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সুবিপ্রবি ভিসির সঙ্গে “শান্তিগন্জ সমিতি সিলেট “ও “সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
সুবিপ্রবি ভিসির সঙ্গে “শান্তিগন্জ সমিতি সিলেট “ও “সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জাকির হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ও শান্তিগঞ্জ সমিতি সিলেটের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার(০১ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সদস্য সচিব ও জাহিদপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সানাওর আলী কয়েছ, গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মহি উদ্দিন, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি মো. কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক শিহাব খান, শান্তিগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিলানী মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মো. নূরুল হক, শান্তিগঞ্জ সমিতি সিলেটের প্রচার সম্পাদক রাজিব হোসাইন সাহিদ ও সদস্য মো. সোহাগ ভুইয়া প্রমুখ ।।
সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্হান পরিদর্শন করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
01 October 2026

সুবিপ্রবি ভিসির সঙ্গে "শান্তিগন্জ সমিতি সিলেট "ও "সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে"র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিস্তারিত কমেন্টে