এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর

Daily Jugabheri
প্রকাশিত time ago 9 hours
গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-মনজুর আহমেদ, আবুল হোসেন, দুর্গেশচন্দ্র সরকার বাপ্পি ও এম এ মতিন।

সিনিয়র সহ-সভাপতি পদে কোনো প্রার্থী নেই। সহ-সভাপতি পদে বেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে করিম মাহমুদ লিমন মনোনয়ন জমা দিয়েছেন।

কোষাধ্যক্ষ পদে আজিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার এবং নির্বাহী সদস্য-১ পদে বিলাল উদ্দিন প্রার্থী হয়েছেন।

সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিনহাজ মির্জা ও কাওসার আহমেদ রায়হাত।

এ ছাড়া তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নির্বাহী সদস্য-২ ও ৩ পদে কোনো প্রার্থী নেই।

গোয়াইনঘাট প্রেসক্লাবের এই নির্বাচনে আগামী ৯ অক্টোবর প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
01 October 2026

গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর

বিস্তারিত কমেন্টে