এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে দুর্ধর্ষ ডাকাত রাজু গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত time ago 12 hours
সিলেটে দুর্ধর্ষ ডাকাত রাজু গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক ::: সিলেটের দুর্ধর্ষ রাজু ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহপরাণ থানার টিকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানাপুলিশ।

 

রাজু একাধিক নাম ব্যবহার করেন বলে জানিয়েছে পুলিশ। কখনো তিনি রাজু আহমদ মুরাদ, কখনোবা মুরাদ আহমদ রাজু, কখনোবা মুরাদ হোসেন কখনো আবার কেবল মো. মুরাদ (৩৬)। তিনি খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়া এলাকার মো. লাল মিয়া ভান্ডারি ও মৃত ছালেহা বেগমের ছেলে।

পুলিশ জানায়, রাজু শাহপরাণ থানয় ২০২৪ সালে দায়েরকৃত একটি মামলার (১৫/৩০/১২/২০২৪) তদন্তেপ্রাপ্ত আসামী।

 

এছাড়াও তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় জিআর ৬১/২০১৫ মামলার আসামী। তিনি ১০১৫ সালের ১২ এপ্রিল একই থানায় দায়েরকৃত একটি মামলায় (নং ৮) যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী।

 

এছাড়াও আরও বিভিন্ন থানায় দায়েরকৃত অন্তত ৩ থেকে ৪টি মামলার পলাতক আসামী এই রাজু। তাকে আদলতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
30 September 2026

সিলেটে দুর্ধর্ষ ডাকাত রাজু গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে