
যুগভেরী ডেস্ক ::: মরহুম রফিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা নগরীর গোয়াবাড়িস্থ জাহাঙ্গীর নগরের সজিব বাংলা মাঠে ফাইনাল ম্যাচ ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে দুই টিমের মধ্যে মাফি একাদশ চ্যাম্পিয়ান ও ভাই ব্রাদার্স একাদশ রানারআপ হয়েছে।
জুয়েল আহমদের সঞ্চালনায় ও ৬ নং টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুর রহমান শফিকের সভাপতিত্বে ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিসিকের কাউন্সিলর প্রার্থী আজিজ খাঁন সজিব, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খাঁন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের এপিপি এড. আব্দুল রাজ্জাক খাঁন রাজ, ইউপি সদস্য হাবিজ মিয়া, ইউপি মহিলা সদস্য তৈয়বুন গাজী শেফালী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী নাজমা আক্তার কলি, জাহাঙ্গীর নগর এলাকার বিশিষ্ট মুরব্বি ফজলু মিয়া, মতিন মিয়া, সাদেক মিয়া ইউপি সদস্য প্রার্থী সালমা বেগম।
আরও উপস্তিত ছিলেন সিলেট এর জেলা দলের এবং তারকা ফুটবলারগন, মানিক, মহিউদ্দিন রাসেল, মনছুর আমিন, নুর, ফাহিম, রাসেল জুনিয়র, অপু, অপি, বুলবুল প্রমুখ। ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন জাহাঙ্গীরনগর যুব সমাজ , নাহিদ, নিশাদ, শাহাবুদ্দিন, গুপ্ত, জুয়েল রানা, সাব্বির, আশিক, সাজু, নয়ন, সাজিদ, পাবেল, মাহি, কাজলসহ আরও অনেকে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন