এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত time ago 12 hours
প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী

যুগভেরী ডেস্ক ::: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রাথমিক শিক্ষায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বিভিন্ন সমস্যাও রয়েছে। এসব নিরসনে প্রয়োজনে সংসদে কথা বলবো।
তিনি আরও বলেন- সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। একটি পরিপূর্ণ শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে চায় বর্তমান সরকার।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি সিলেট জেলা শাখা আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব দাস ঝলকের পরিচালনায় জেলা পরিষদ হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোটেক এমরান আহমদ চৌধুরী চলমান বিদ্যুতের সমস্যা তুলে ধরে বলেন- পতিত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজরা কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে টাকা পাচার করে আজ তারা পালিয়ে গিয়ে সিঙ্গাপুরে আজ শীর্ষ ধনী বসবাস করছে। অথচ বিদ্যুতের ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। তবে আশার কথা- এ সংকট দ্রুত সমাধানে আপ্রাণ চেষ্টা করছে সরকার। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের কাজ করছে, যাতে ভবিষ্যতে বিদ্যুতের এই সমস্যা আর না হয়। পাশাপাশি বাসা-বাড়ির ছাদসহ বিভিন্ন জায়গায় সৌর বিদ্যুৎ উৎপাদনে সাধারণ নাগরিককেও উৎসাহ দিচ্ছে সরকার।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুস সালাম, সিলেট বিভাগীয় শাখার সদস্যসচিব এম. এন. জামান নাজমু, সাংগঠনিক সচিব শেখ মো. আজহারুল ইসলাম ও দপ্তর সচিব মো. লুতফুল্লাহ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
11 September 2026

প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে--এমপি এমরান আহমদ চৌধুরী

বিস্তারিত কমেন্টে