এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি

Daily Jugabheri
প্রকাশিত time ago 18 hours
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর বন্দরবাজার এলাকা থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালির পূর্বে নগরীর রংমহল টাওয়ারের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েস আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলার আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটেছিল বিএনপির প্রতিষ্ঠালগ্নে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে মেহনতী ও শ্রমজীবী মানুষকে সাথে নিয়ে দেশ পুনর্গঠনে তাঁতীদল রাজপথে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রাহুল হোসেন শাহের, নুরুল ইসলাম, মনু মিয়া, ইসমাইল হোসেন, আমির হাসান শামীম, সিদ্দিক আহমেদ, শফিকুল হাসান এবং মহানগর সদস্য ইয়াসিন আহমদ, শাহপরান থানার আহ্বায়ক মুর্শেদ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনুক আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন ও আরজূ খান; কোতোয়ালী থানার আব্দুল জলিল; বিমানবন্দর থানার মুমিন আহমেদ ও কয়েস মিয়া এবং জালালাবাদ থানার রায়সুল হক, আসিকুর রহমান ও মিসির আলি। সমাবেশ শেষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে নেতা-কর্মীরা র‌্যালিতে অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
01 September 2026

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি

বিস্তারিত কমেন্টে