এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 20 hours
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগরীর ৩৪নং ওর্য়াডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠান গতকাল বাদ এশা স্থানীয় একটি কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বি.কে.এম) সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি ডা: মাওলানা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বি.কে.এম ৩৪নং ওয়ার্ডের সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজন ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল শহীদ তাপাদার, ইব্রাহিম আহমদ, এমদাদুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বি.কে.এম দেশ, জাতির কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, হেকমতের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ মানুষে কাছে পৌছে দিয়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি সিলেট মহানগরীর ঘনঘন লোডশেডিং বন্ধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে উর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানান। তিনি সিলেট মহানগরীর ফুটপাত হকারমুক্ত করে জনগনের স্বাচ্ছন্দে চলাচল ব্যবস্থা করে দিতে সিলেট সিটি কর্পোরেশন ও পুলিশ কমিশনারের প্রতি জোর দাবি জানান।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
01 September 2026

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে