এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

Daily Jugabheri
প্রকাশিত time ago 13 hours
গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে এসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার এলাকা থেকে সিলেটের দিকে নৌকাযোগে ভারতীয় জিরা পাচারের খবর পায়। পরে সরকারি স্পিডবোট নিয়ে পুলিশ নৌকাটিকে ধাওয়া করলে চোরাকারবারিরা নৌকা ও মালামাল ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৯৩০ কেজি (৩১ বস্তা) ভারতীয় জিরা ও ২৫ অশ্বক্ষমতার ইঞ্জিনসহ প্রায় ৪৫ ফুট দীর্ঘ কাঠের বারকি নৌকা জব্দ করা হয়। জব্দ জিরার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতকদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 August 2026

গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

বিস্তারিত কমেন্টে