এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২ শিশু।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৩৯ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৮।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৪৯ জন। এ সময়ে ১ হাজার ৫৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৪৬ জন।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৫২। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪৮৭। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬৬৪ রোগী। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
24 August 2026

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে