এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা

Daily Jugabheri
প্রকাশিত time ago 8 hours
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা

যুগভেরী ডেস্ক ::: মন্ত্রিসভায় নতুন রদবদল ও সম্প্রসারণের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
শুক্রবার বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ করেন। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হওয়ায় উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।
শনিবার (২২ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, সিলেটের কৃতি সন্তান হুমায়ুন কবির-এর হাত ধরে দেশের পররাষ্ট্র নীতি আরও সুদৃঢ় হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল হবে। তিনি আরও উল্লেখ করেন, সিলেটের কৃতি সন্তান হুমায়ুন কবির-এর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ পুরো সিলেটবাসীর জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। তাঁর এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাঁর সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
22 August 2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা

বিস্তারিত কমেন্টে