এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ঢাকা-সিলেট মহাসড়কে আবারও প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত- ৫

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
ঢাকা-সিলেট মহাসড়কে আবারও প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত- ৫

যুগভেরী ডেস্ক ::: সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ ৫ জন আহত হয়েছেন।সোমবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে সিলেট- ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ঢাকাগামী অম্বুলেন্স (ঢাকা মেট্রো -ছ ১৭ ১৬ ৬৮) ও সিলেটগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ১৭০৪৩১) মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে প্রাইভেটকারে থাকা শিশু-মহিলাসহ মোট ৫ যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে রাত ১০টার দিকে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস. আই আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থলে আছি। যানচলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি সনাক্তের। এর আগে গত ৭ আগস্ট একই স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 August 2026

ঢাকা-সিলেট মহাসড়কে আবারও প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত- ৫

বিস্তারিত কমেন্টে