এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

হামলা-মামলা করে তরুণদের রাজপথ থেকে সরানো যাবে না-কোম্পানীগঞ্জ এনসিপি নেতৃবৃন্দ

Daily Jugabheri
প্রকাশিত time ago 7 hours
হামলা-মামলা করে তরুণদের রাজপথ থেকে সরানো যাবে না-কোম্পানীগঞ্জ এনসিপি নেতৃবৃন্দ

যুগভেরী ডেস্ক ::: হামলা-মামলা করে তরুণদের রাজপথ থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার এনসিপির জুলাই পদযাত্রার পথসমাবেশে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে কোনো নির্দিষ্ট দলের একক আধিপত্যের দিন শেষ বলেও মন্তব্য করেন তিনি।

একই সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, রাজনীতিতে মতের ভিন্নতা যেমন থাকবে, তেমনি সবার কথা বলার ধরনও ভিন্ন হতে পারে। তিনি হিংসা ও সংঘাত পরিহার করে সহাবস্থানের রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান।

দুই দিনের পদযাত্রা কর্মসূচি নিয়ে সিলেট সফরে রয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। শুক্রবারও তারা সিলেটের তিন উপজেলায় পদযাত্রা ও পথসমাবেশ করেন। বিকেলে কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত পথসমাবেশে দলটির নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন।

এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউসে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি মদদে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার গোলাপগঞ্জে সমাবেশ শেষে সিলেট শহরে ফেরার পথে সারজিস আলমের গাড়িবহর হামলার শিকার হওয়ার পর নেতাদের নিরাপত্তা জোরদার করা হয়। তবে পরবর্তী কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জের কর্মসূচি শেষে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পথসমাবেশ করেন এনসিপির নেতারা। সফর শেষে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
31 July 2026

হামলা-মামলা করে তরুণদের রাজপথ থেকে সরানো যাবে না-কোম্পানীগঞ্জ এনসিপি নেতৃবৃন্দ

বিস্তারিত কমেন্টে