এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৬ হাজার ঘনফুট বালু জব্দ

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৬ হাজার ঘনফুট বালু জব্দ

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৬ হাজার ঘনফুট অবৈধভাবে মজুত করা বালু জব্দ করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক অবৈধ মেশিন ও নৌকা ধ্বংস করে অকেজো করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত জাফলংয়ের জিরো পয়েন্ট, বল্লাঘাট ও জুমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রায়সহ পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রশাসন সূত্রে জানা যায়, জাফলংয়ের বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন আকস্মিক এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে স্তূপ করে রাখা প্রায় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংস করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৩ জুলাই ২০২৬

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৬ হাজার ঘনফুট বালু জব্দ

বিস্তারিত কমেন্টে