এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

যুগভেরী ডেস্ক ::: এ বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন শেষে বক্তব্যকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘যে বাজেটে ৬০টি পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়েছে, সে বাজেটকে একটি দল গণবিরোধী বাজেট বলেছে। জনগণের জন্য যে বাজেটে সব ব্যবস্থা রাখা হয়েছে, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনও জনগণের বন্ধু হতে পারে? তারা জনগণের বন্ধু হতে পারে না।’

তিনি বলেন, ‘যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, সেটা সংসদের ভেতরে হোক বা সংসদের বাইরে হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এ লোকেরা, এ দলগুলো দেশে যদি অশান্তি করে সুযোগ পায় আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারব না।’

 

তিনি আরও বলেন, ‘আমরা এই বাজেটের মধ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুল্ক প্রত্যাহার করেছি, যাতে জিনিসের দাম না বাড়ে। জনগণের কথা চিন্তা করে আমরা ৬০টি নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে কর প্রত্যাহার করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যতবারই এই বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবারই দেশের জনগণ নিরপেক্ষভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবারই মানুষ ধানের শীষকে বেছে নিয়েছে। যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। জনগণ ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

১৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »