এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা

যুগভেরী ডেস্ক ::: আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (২২ মে) রাতে নগরীর আখালিয়া এলাকায় আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে এই নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। নবাবী মসজিদ মার্কেটের আহ্বায়ক কবির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জহির আহমদ, সাবেক সভাপতি উস্তার আহমদ, সৈয়দ রুম্মান আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো: শেখ শামীম, বাবুল আহমদ, এডভোকেট গোলাম কিবরিয়া, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক এডভোকেট জিয়াউল হক মোস্তাক।

উপস্থিত ছিলেন, আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা সাবেক কাউন্সিলর হাজী মো: মখলেছুর রহমান কামরান, উপদেষ্টা এডভোকেট মো: আখতার বখত জাহাঙ্গীর, মো: শেখ শামীম, বাবুল আহমদ, হাফিজ উদ্দিন, কবির আহমদ, তাজুল ইসলাম, আমেরিকা প্রবাসী ময়নুল ইসলাম কুদ্দুস, কার্যকরী কমিটির সভাপতি মো: মাহবুবুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি মানিকুর রহমান মানিক, সহ-সভাপতি মিসবাউর রহমান, সাধারণ সম্পাদক এনাম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো: শামীউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ. নুমান চৌধুরী, কোষাধ্যক্ষ আলী আফজল, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক কাওসার আহমদ, দপ্তর সম্পাদক আফরোজ কবির, প্রচার সম্পাদক মো: আনহার খাঁন, সহ-প্রচার সম্পাদক বিল্লাহ হোসেন, নির্বাহী সদস্য মো: ওয়াজেদ খাঁন সুয়েব, মো: ফাহিম আহমদ, মো: বাদশা মিয়া।

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা আগামী দুই বছর (২০২৬-২০২৮ইং) অত্র এলাকার সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যবসায়িক পরিবেশের মানোন্নয়নে নেতৃত্ব দেবেন।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দের সামনে পূর্ণাঙ্গ কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত সাধারণ ব্যবসায়ীরা নতুন কমিটিকে স্বাগত জানান।

আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নবনির্বাচিত এই গতিশীল কমিটি আখালিয়া নবাবী মসজিদ এলাকার সাধারণ ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধান ও অধিকার আদায়ে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাধারণ ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মো: হাফিজুর রহমান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন