এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল র‌্যাব সদস্যের-আটক বাপ্পী

Daily Jugabheri
প্রকাশিত 22 May, Friday, 2026
সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল র‌্যাব সদস্যের-আটক বাপ্পী

যুগভেরী ডেস্ক ::: পুলিশের ধাওয়া খেয়ে পালাতে যাওয়া এক ছিনতাইকারীকে ঝাপটে ধরেছিলেন র‌্যাব-৯ এর সদস্য ইমন আচার্য। এসময় ধাস্তাধস্তির এক পর্যায়ে ইমনের বুকে ছুরি চালিয়ে দেয় ওই ছিনতাইকারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার দুপুরে সিলেটের কিন ব্রিজের পাশে চাঁদনীঘাট এলাকায় এমন ঘটনা ঘটে।

ইমনকে ছুরিকাঘাতের দায়ে অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার দুপুরে চাঁদানীঘাল এলাকায় বসে মাদকসেবন করছিলো কয়েকজন ছিনতাইকারী ও মাদকসেবী। এসময় পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া থেকে বাঁচতে দৌড় দেয় তারা। ঘটনার সময় ওই এলাকায়ই সাদা পোষাকে ছিলেন র‌্যাব সদস্য ইমন আচার্য।

পালাতে যাওয়া এক ছিনতাইকারীকে ঝাপটে ধরেন তিনি। দুজনের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইমনের বাম বুকে ছুর চালিয়ে দেয় ওই ছিনতাইকারী। আহত অবস্তায় দ্রুত তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আইসিইউ-২–এ চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইমন আচার্যের কনস্টেবল নম্বর ৬৯১৭৯০। তিনি দীর্ঘদিন ধরে র‍্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিলো। এসময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র‌্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বা পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারী আটক আসাদউল আলম বাপ্পীকে আাটক করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
22 May 2026

সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল র‌্যাব সদস্যের-আটক বাপ্পী

বিস্তারিত কমেন্টে