এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট সীমান্তে ৭২ লক্ষ টাকার পণ্য ধরলো বিজিবি

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
সিলেট সীমান্তে ৭২ লক্ষ টাকার পণ্য ধরলো বিজিবি

যুগভেরী ডেস্ক ::: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৭২ লক্ষ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার ২১ মে) সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। বিজিবি জানায়, বাংলাবাজার, সোনারহাট, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং পান্থুমাই বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী পণ্য আটক।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ী, কাশ্মীরি শাল, মোবাইল ডিসপ্লে, জিরা, বিড়ি, ফুচকা, পুরাতন চাকার রিম, কম্বল, নারিকেল, চিনি, চা পাতা, সুপারি, সাবান এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী শিং মাছ। বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭২ লক্ষ ১৩ হাজার ৭ শত ৩০ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন