এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

৪নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রিতে সমাজকর্মী সৈয়দ সারোয়ার রেজার সহযোগিতা

Daily Jugabheri
প্রকাশিত 20 May, Wednesday, 2026
৪নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রিতে সমাজকর্মী সৈয়দ সারোয়ার রেজার সহযোগিতা

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর ৪নং ওয়ার্ডে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন বিশিষ্ট সমাজকর্মী সৈয়দ সারোয়ার রেজা। মঙ্গলবার বিকেলে থেকে ওয়ার্ডের মজুমদারী এলাকায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হলে বিপুল সংখ্যক নিম্ন ও মধ্যবিত্ত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করেন সমাজকর্মী সৈয়দ সারোয়ার রেজা।তিনি নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে পণ্য সংগ্রহে সহায়তা করেন। পাশাপাশি দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষের মাঝে শৃঙ্খলা বজায় রাখা ও ধাক্কাধাক্কি এড়াতে সার্বক্ষণিক তদারকি করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে টিসিবির পণ্য সাধারণ মানুষের জন্য অনেক বড় সহায়তা।সরকারের এমন উদ্যোগ কে স্বাগত জানান। সমাজকর্মী সৈয়দ সারোয়ার রেজার আন্তরিক সহযোগিতার কারণে মানুষ স্বস্তির সঙ্গে পণ্য সংগ্রহ করতে পেরেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে সৈয়দ সারোয়ার রেজা বলেন, “মানুষের সেবা করাই মানবতার সবচেয়ে বড় কাজ। সরকারের পাশাপাশি আমরা সমাজের সচেতন নাগরিকরা সাধারণ মানুষের কষ্ট লাঘবে সামান্য সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত।”
স্থানীয় সচেতন মহল সমাজকর্মী সৈয়দ সারোয়ার রেজার এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 May 2026

৪নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রিতে সমাজকর্মী সৈয়দ সারোয়ার রেজার সহযোগিতা

বিস্তারিত কমেন্টে