এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট-সুনামগঞ্জ সড়তে ট্রাক-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল যুবকের

Daily Jugabheri
প্রকাশিত time ago 17 hours
সিলেট-সুনামগঞ্জ সড়তে ট্রাক-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল যুবকের

যুগভেরী ডেস্ক ::: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় চার দিনের ব্যবধানে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল্লাহ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ উপজেলার উজানীগাঁও গ্রামের ছলিম মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার মাদ্রাসাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে ফরিদ আহমদ, হারুন মিয়ার ছেলে জাবেদ আহমদ এবং নাম-পরিচয় অজ্ঞাত আরও একজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি আস্তমা গ্রাম থেকে পাগলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মালবোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতেও প্রায় একই স্থানে, আস্তমা রাস্তার মুখে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী উল্লাহ একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন