এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটের সিএনজি ফিলিং স্টেশনের জন্য যে নির্দেশনা

Daily Jugabheri
প্রকাশিত time ago 18 hours
সিলেটের সিএনজি ফিলিং স্টেশনের জন্য যে নির্দেশনা

যুগভেরী ডেস্ক ::: কোরবানির ঈদ উপলক্ষে যাত্রী ও যানবাহনের যাতায়াত স্বাভাবিক রাখতে ১৩ দিন সিলেটসহ দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য ঈদের আগের ৭ দিন, ঈদের দিন এবং পরের ৫ দিনসহ মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এ সিদ্ধান্ত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, ফলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন