এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ১ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

Daily Jugabheri
প্রকাশিত 16 May, Saturday, 2026
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ১ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

যুগভেরী ডেস্ক ::: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ১৬ মে সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় জিরা, গরু, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ এবং বাংলাদেশ হতে পাচারকালে চা-পাতা আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৮ লক্ষ ৩৯ হাজার ৫ শত টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
16 May 2026

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ১ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

বিস্তারিত কমেন্টে