এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে কাল রবিবার যেসব এলাকায় রবিবার বিদ্যুৎ থাকবে না

Daily Jugabheri
প্রকাশিত 16 May, Saturday, 2026
সিলেটে কাল রবিবার যেসব এলাকায় রবিবার বিদ্যুৎ থাকবে না

যুগভেরী ডেস্ক ::: জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য রবিবার (১৭ মে) নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা। শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই- আরেফিন।

 

তিনি জানান, রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি পুলিশ লাইন ফিডারের আওতাধীন বলদি, তেতুর তল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ী, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, তেলিবাজার, তেতলী অতিরবাড়ীসহ এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে এ সময় বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ে আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে সিলেটের পিডিবি কর্তৃপক্ষ সবার সহযোগীতা চেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
16 May 2026

সিলেটে কাল রবিবার যেসব এলাকায় রবিবার বিদ্যুৎ থাকবে না

বিস্তারিত কমেন্টে